ছবি: সংগৃহিত

সিলেটের গোলাপগঞ্জে পত্যিক্ত একটি পিকআপ দেখে সাধারণ মানুষ কৌতুহলী হয়ে উঠেছিলেন। পরে র‌্যাব-৯ ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ওই পিকআপ থেকে ভারতীয় পণ্যের বড় একটা চালান জব্দ করেছেন।

 


শনিবার (২৬ জুন) র‌্যাবের গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জের শাহপরাণ (রহ.) সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে এই চালানটি উদ্ধার করা হয়।

 

চোরাই পণ্যের মধ্যে ছিল ৬০৬ পিস শাড়ী, ১২শ’ পিস আল্ট্রা ক্রিম, ২ হাজার ৪ পিস ইমালশন ক্রিম । এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে ৩২ লাখ টাকা।

 

পরে আইনী প্রক্রিয়া অবলম্বন  করে জব্দকৃত পণ্যগুলো বিজিবির কাছে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এমন শদিুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে