শ্রীশ্রী বক্রেশ্বর পণ্ডিত গোস্বামীর তিরোধান তিথি এবং নিত্যলীলায় প্রবিষ্ট শ্রীযুক্তা মাতা ঠাকুরাণী রাধারাণী কৃষ্ণপ্রিয়া মোহন্তানীর ৮ম বর্ষ তিরোধান তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।

এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।


মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৮ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল), রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- শ্রীযুক্ত অধির ভৌমিক, নেত্রকোনা।

১৯ জুলাই রবিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে।

দুপুর ১টায় মহাভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।

শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট, শ্রীযুক্ত হরিভক্ত দাস; হারানপুর, সিলেট, শ্রীযুক্ত অধির ভৌমিক, নেত্রকোনা, শ্রীযুক্ত রূপম ধর; বালাগঞ্জ ও শ্রীযুক্ত নেপাল তালুকদার; দুসকী, সিলেট।

২০ জুলাই সোমবার সকাল ৯টায় কলঙ্কমোচন। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬