ছবি: সংগৃহিত
চাঁদপুরের মতলব উত্তরে প্রাইভেটকারে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার (২৮ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আওলাদ হোসেন ঢালীর একটি গরু ও তার ছোট্ট বাছুর রাস্তার পাশে বাঁধা ছিল। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে এসে কুমিল্লার লাকসাম উপজেলার বেলাল ও বিল্লাল নামে দুই যুবক বাছুরটি টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।
ঘটনাটি প্রত্যক্ষ করেন অটোরিকশাচালক হাবিবুল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যুবককে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। একই সময়
আওলাদ হোসেন ঢালী বলেন, আমার বাছুরটি প্রাইভেটকারে তুলে নিয়ে যাচ্ছিল। এলাকার মানুষ না থাকলে হয়তো আর ফিরে পেতাম না। যারা উদ্ধার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে আটক দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসি। চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে



