পুরো ম্যাচে দক্ষিণ আফ্রিকার গোলমুখে ১২টি শট নিয়েছে কানাডা। যার মধ্যে সাতটি অন টার্গেটে ছিল। যার ছয়টিই রুখে দেন গোলকিপার রনওয়েন উইলিয়ামস। শেষ পর্যন্ত সাত নম্বর শটটি রুখতে পারেননি উইলিয়ামস। ফলস্বরূপ শেষ ষোলোতে পৌঁছায় কানাডা। আর বিদায় নিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।

এবারসহ তিনবার বিশ্বকাপ খেলছে কানাডা। আগের দুবার গ্রুপ পর্বেই আটকা পড়ে তাদের স্বপ্ন। এবার গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশের বাধাও পেরিয়ে গেছে দলটি। এই প্রথম শেষ ষোলোতে নাম লেখাল তারা।


গোটা ম্যাচে কানাডাকে ঠেকাতে লড়েছেন গোলকিপার রনওয়েন উইলিয়ামস। সমানে সমান তালে লড়ে সমতায় শেষ হয়েছিল প্রথমার্ধ। এরপর ৬৫তম মিনিটে দক্ষিণ আফ্রিকাকে বাঁচিয়েছেন গোলকিপার উইলিয়ামস। জোনাথন ডেভিডের শট পা বাড়িয়ে রুখে দিয়েছেন তিনি। তবে এরপরও গোল হতে পারত। ওই যাত্রায় ঠেকান এমবোকাজি। কিন্তু আক্রমণ থামায়নি কানাডা। একের পর এক চেষ্টা চলতে থাকে। এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকাকে ব্যতিব্যস্ত করে তোলে প্রতিপক্ষ।

ম্যাচের প্রথম ডিহাইড্রেশন ব্রেকের আগপর্যন্ত ৬৫ শতাংশ বল দখলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে আক্রমণভাগে বেশি সক্রিয় দেখা গেছে কানাডাকে। কানাডার এ মারমুখী নীতিই তাদের জয়ের পথে নিয়ে গেল।



সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৫