জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন খন্দকার হারুন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এর আগে সোমবার (২৯ জুন) রাতে নরসিংদীর বেলাবো বাজার শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


মনির হোসেন নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের ওয়ারী গ্রামের মো. ইসরাইল খন্দকারের ছেলে।
 

পুলিশ জানায়, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন খন্দকার হারুন একাধিক মামলার আসামি। তার নামে বেলাবো থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে বেলাবো থানা পুলিশ।
 

বেলাবো থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার রাতে তাকে বেলাবো বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২