ছবি: সিলেট ভিউ।

সিলেটের জৈন্তাপুর উপজেলার সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকায় অভিযান চালালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। এসময় ২টি ড্রেজার মেশিনসহ ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 


মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এই অভিযান পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

 

আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার বুধিগাঁও হাওর গ্রামের আব্দুস শুকুর এর ছেলে কাশেম (২৫), জৈন্তাপুর উপজেলার বাওন হাওর গ্রামের সামাদ মিয়ার ছেলে রুহুল আমিন (২৪) ও একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইয়াকুব (২৮)।

 

জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে অভিযান চালায় প্রশাসন। এসময় উপজেলার সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকা হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা অবস্থায় দুটি নৌকাসহ ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১৫ এর ধারায় ২লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে ৬মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, ‘জৈন্তাপুর উপজেলা সারী-তিন, রাংপানি নদী, সবুড়ী নদী, বড়গাং নদী, শ্রীপুর পাথর কোয়ারীসহ উপজেলা বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কর্তনের দায়ে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আগামীতেও প্রশাসনের এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া