ঢাকা তেজগাঁও এলাকার বসুন্ধরা শ‌পিং মল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেটের ২জন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।

 


 

বৃহস্পতিবার (২জুলাই) বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তা‌হিরপুর থানার কামরাবন্ধ এলাকার হা‌বিব সারওয়ার আজাদের ছেলে সিহাব সারওয়ার শিপু (২১) ও একই থানার মু‌দের গাও এলাকার মৃত আমিনুল হকের ছেলে তোফা‌য়েল আহ‌মেদ র‌য়েল।

 

 

পুলিশ জানায়, শিহাব সা‌রওয়ার শিপু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সি‌লেট সরকার‌ি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি ও তোফা‌য়েল আহ‌মেদ র‌য়েল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপ‌তি। 

 

 


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মোল্লা মোহাম্মদ শাহীন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম সিলেটভিউকে বলেন, 'আমরা এখন পর্যন্ত এই ব্যাপারে কিছু জানি না। এই রকম কিছু হলে আমরা প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করবো।'

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া