মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জনপ্রিয় হোমিও চিকিৎসক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী ৫ জুলাই রবিবার।
প্রতিবছরের ন্যায় এবারও মৃত্যু বার্ষিকীর দিন স্বরণ করে তাঁর নিজবাড়িতে (বনগাঁও-২) পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডা. পবন চন্দ্র দেবনাথ ছিলেন বহুমাত্রিক চিন্তা-চেতনার পুরোধা পুরুষ। কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠেও ডা. পবন চন্দ্র দেবনাথ নিজের বিপ্লবী চিন্তা, আপোসহীন মনোভাব ও সাংগঠনিক দক্ষতা দিয়ে খ্যাতি অর্জন করেন সর্বত্র। চীনের কৃষি ও সাংস্কৃতিক বিপ্লবের তাৎপর্য আজন্ম ধারণ করা ডা. পবন চন্দ্র দেবনাথ ১৯৯১ সালের ৫ জুলাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে পরলোকগমন করেন।
পিতার মৃত্যু বার্ষিকীতে সাংবাদিক সঞ্জয় দেবনাথ গণমাধ্যম সহকর্মীদের বলেন, যার পিতা নেই পিতার অনুপস্থিতি কত বেদনা ও কষ্টদায়ক সেটিই সব সময় অনুভব করছি। পথচলায় মানুষের কাছ থেকে বাবার স্বুনাম শুনতে পাই তখন সন্তান হিসেবে হৃদয়ে অনুপ্রেরণা যােগায়। সবাই আমার পিতাকে প্রার্থনায় রাখবেন প্রত্যাশা এতটুকুই।
ডা. পবন চন্দ্র দেবনাথ দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক, কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথের পিতা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




