বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে কেপ ভার্দে হারলেও ম্যাচ শেষে জিতে নেন গোলরক্ষক ভোজিনিয়া। কারণ, ফুটবল জাদুকর লিওনেল মেসির কাছ থেকে পেয়েছেন প্রশংসা, আলিঙ্গন এবং এমন কিছু কথা, যা তার কাছে হয়ে থাকবে আজীবনের সেরা স্মৃতিগুলোর একটি।


ভোজিনিয়া বলেন, ম্যাচ শেষে আমি মেসির কাছে গিয়েছিলাম... তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন: তুমি অসাধারণ খেলেছ, তোমার দেশের মানুষের তোমাকে নিয়ে গর্ব করা উচিত। আমার কাছে এটি ছিল এক মুহূর্ত।


মেসির মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আপ্লুত এই গোলরক্ষক।

তিনি আরও যোগ করেন, লিও মেসির মতো কারও কাছ থেকে এমন কথা শোনা আমার কাছে অনেক বড় কিছু। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম: ধন্যবাদ লিও, তুমিই সেরা।

ভোজিনিয়া বলেছেন, এরপর আমি তাকে জার্সি বদল করার অনুরোধ করলাম... লিও বললেন যে সাক্ষাৎকার শেষ করে টানেলে তিনি আমাকে তার জার্সিটি দিয়ে দেবেন।

দলে হেরে গেলেও মেসির এই সহমর্মিতা আজীবন মনে রাখবেন ভোজিনিয়া। আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, এমন মুহূর্তগুলো হৃদয়ে চিরকালের জন্য অমলিন হয়ে থাকে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০১