ছবি: সংগৃহিত
সিলেটের দলদলি চা বাগানে বেড়াতে যাওয়া সাইদুর রহমান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সাহেদ (২৫)।
মঙ্গলবার রাত দেড়টার দিকে (সোমবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজারিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
সাহেদ এয়ারপোর্ট থানার হাজারিবাগ এলাকার নিয়ামত আলীর ছেলে।
জানা যায়, গত রবিবার (৫ জুলাই) অপর দুই সঙ্গী নিয়ে দলদলি চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন সাইদুর রহমান (৪০)।
এসময় সাহেদ তাদেরকে ভয় ভীতি দেখিয়ে ৩টি মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাকে মারধোর করলে তিনি গুরুতর আহত হন। ওই দিন রাতে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় দায়েরকৃত অভিযোগে (নং ১১) সাহেদকে প্রধান আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
তিনি জানান, সাহেদকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




