মৌলভীবাজারের রাজনগরে উজানের বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে মনু নদী বন্যা প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেয়ার শঙ্কা তৈরী হয়েছে। উজিরপুর এলাকায় বাধ উপছে পানি লোকালয়ে প্রবেশ করছে।
এছাড়াও কয়েকটি স্থানে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করবে যে কোন সময়। এতে বন্যার আশঙ্কায় থাকা নদী পারের প্রায় ২০টিরও গ্রামের কয়েক হাজার মানুষ। তবে ভাঙনের আশঙ্কাজনক স্থানে বস্তায় বালু ভরে বাদ দেয়ার চেষ্টা চলছে।
.gif)
স্থানীয় সূত্রে জানা যায়, উজানে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে মনু নদী ও ধলাই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধের ঝুকিপূর্ণ স্থানগুলো ভাঙনের কবলে পড়েছে। বৃহস্পতিবার বিকালে উজিরপুর এলাকায় বন্যাপ্রতিরক্ষা বাঁধ উপছে লোকালয়ে পানি প্রবেশ করছে। গত তিন দিনের বৃষ্টি, উজানের পানি ও ভারত থেকে নেমে আসা ঢলে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মনুনদী প্রতিরক্ষা বাঁধের তারাপাশার টুপিরমহল এলাকায় বন্যা প্রতিরক্ষা বাঁধ উপছে লোকালয়ে পানি প্রবেশের উপক্রম হয়েছে। মনু নদে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হওয়ায়। বাধের ভিতরের বাড়ি ঘরে পানি উঠে গেছে। এতে শতাধীক পরিবারের মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন।
এদিকে মনু নদের বন্যা প্রতিরক্ষা বাধে ভাঙন দেখা দিলে কামারচাক ইউনিয়নের ভোলানগর, কোনাগাঁও, দস্তিদারেরচক, ইসলামপুর, জালালপুর, তেঘরি, করাইয়া, মৌলভীরচক, আদমপুর, কামারচাক, খাসপ্রেমনগর, বিশালী, মিঠিপুরসহ ২০টিরও বেশি গ্রাম। এদিকে রাজনগর উপজেলা নির্বাহী অপিসার বিপুল সিকদার ও উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল পানিবন্ধি মানুষ ও ভাঙন আশঙ্কায় থাকা স্থানগুলো পরিদর্শন করেছেন। টেংরা ইউনিয়নের হরিপাশা ও কামারচাক ইউনিয়নের টুপিরমহল ভোলনগর এলাকায় পানিউন্নয়ন বোর্ডর দেয়া বস্তায় বালূ ভরে বাধ আটকানোর কাজ চলছে।
রাজনগর উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল বলেন, রাজনগরে কয়েকটি ইউনিয়নে এক হাজারেরও বেশি মানুষ পানিবন্ধি রয়েছে। ভাঙন কবলিত স্থান পরিদর্শকরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার বলেন, গত রাত থেকেই বন্যা ঝুকিপূর্ণ স্থানগুলো রাত থেকেই পরিদর্শন করছি। সকালেও ওই স্থানগুলোয় স্থানীয় লোকজন পানি উন্নয়ন বোর্ডর লোকজন দিয়ে বস্তায় মাটি ভরে ফেলা হচ্ছে। যারা পানিবন্ধি হয়েছেন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-১৭




