ছবি: সংগৃহিত
তারা একটি সাদা রঙের প্রাইভেট কার নিয়ে কোথাও যাচ্ছিলেন। র্যাবের কাছে খবর ূিছল, তারা নিষিদ্ধ সিরাপ নিয়ে যাচ্ছিলেন। আর তাই শেষ পর্যন্ত তাদের কব্জায় ধরা পড়তে হয় জাহিদ ও ফয়সলকে।
শুক্রবার (১০ জুলাই) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সকাল ১০টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট-হবিগঞ্জ সড়কের উবাহাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জাহিদুল ইসলাম (২৩) নরসিংদী জেলার শিবপুর থানার মিরারগাঁও এলাকার আমির হুসেনের ছেলে আর মো. ফয়সাল মৃধা (২৫) একই থানার দত্তেরগাঁও গ্রামের জিলন মৃধার ছেলে।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৩৯০ বোতল ভারতীয় ইসকপ সিরাপ জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও পুলিশ হেফাজতে নেওযা হয়েছে।
তারা দু’জনেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকে চুনারুঘাট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




