ছবি: সংগৃহিত
সুবর্ণা ও সুমেনা নামের দুই তরুণীকে আটক করেছে র্যাব-৯। তাদের দাবি এ দুই তরুণীর কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে এবং তারা পেশাদার মাদক ব্যবসায়ী।
শুক্রবার (১০ জুলাই) রাতে র্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তারা জানায়, দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই দক্ষিণ এলাকা থেকে তাদের আটক করা হয়।
সুবর্ণাা (৩১) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার চিনাইর গ্রামের সাগর মিয়ার স্ত্রী এবং সুমেনা আক্তার (৪০) কাজল মিয়ার স্ত্রী।
এসময় তাদের হেফাজত থেকে ১১ দশমিক ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




