সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, গোলাপগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব গোলাপগঞ্জ গড়ে তুলতে চাই। আপনাদের নিয়েই আমার পথচলা। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমি আগামী দিনের প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার রাতে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবার আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলে অনুষ্ঠিত সভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- লক্ষীপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ১নং ওয়ার্ডের সহ-সভাপতি মোবারক হোসেন, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, জেলা যুবদলের সদস্য কয়সর আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জামিল আহমেদ, উপজেলা জিয়ামঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহবায়ক কমল আহমেদ চৌধুরী, ইউনিয়ন জাসাসের সভাপতি আহাদ আহমেদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা তুহিন আহমেদ, শামীম আহমেদ সুহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আশফাক আহমদ, আহমেদ মনসুর, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজন আহমদ রাজু, আব্দুল আহাদ, ইউনিয়ন যুবদল নেতা ফরহাদ আহমেদ, সুবেল আহমেদ, দুলু আহমেদ, লক্ষীপাশা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল আহমেদ, দপ্তর সম্পাদক পাবেল আহমেদ, ইউনিয়ন ছাত্রদল নেতা তাবেল আহমেদ ও মাহিন আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




