প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে দুই ক্যাটাগরিতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে মোট ৪৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ২৭ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৪ জন। এছাড়া সরকারি বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ৬ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে আরও ৬ জন শিক্ষার্থী।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী সকল শিক্ষার্থীকে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা অভিনন্দন জানিয়েছেন এবং তাদের আগামী দিনের শিক্ষাজীবনের সাফল্য কামনা করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/জে/পিটি




