ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এই সময় একটি বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
জানা যায়, সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা) লাবন্য ইসলাম ঋতুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহানগরীতে বিভিন্ন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তার মধ্যে, একটি হচ্ছে আল-বারাকা চক্ষু হাসপাতাল এবং অন্যটি হচ্ছে হোটেল গ্র্যান্ড সুরমা।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা) লাবন্য ইসলাম ঋতু বলেন, অভিযানকালে আল-বারাকা চক্ষু হাসপাতালকে লাইসেন্স না থাকার জন্য মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা। একই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের কাগজপত্র ঠিক করতে ১৫দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রিজের মধ্যে ময়লা-আবর্জনা এবং দীর্ঘদিনের পুরাতন খাবার মজুত রাখাসহ রান্না করা এবং কাচা মাংস একসাথে রাখার জন্য হোটেল গ্র্যান্ড সুরমাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার জরিমানা করা হয়। এসময় তাদেরকেও হুশিয়ারি করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা শাখা, সীমান্ত শাখা, প্রকাশনা শাখা) তানভীর হোসাইন সজীব।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯




