ছবি: সংগৃহিত

এবার জরিমানার মুখে পড়েছে সিলেটের হাওয়াপাড়ায় অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল। অনিয়মের প্রমাণ পেয়ে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে দেওয়া হয়েছে আল্টিমেটাম।


বুধবার (২২ জুলাই) বিকালে সিলেট জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় থেকে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।


 

পাশাপাশি আগামী দু’সপ্তাহের মধ্যে তাদের লাইসেন্স নবায়ন করার আল্টিমেটামও দেওয়া হয়েছে। অন্যতায় হাসপাতালটি সিলগালা করার কথা ঘোষণা করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভির হাসান সজিব।

 

উল্লেখ্য, এর আগে সোমবার সিলেটের মির্জাজাঙ্গালের সেফওয়ে হাসপাতাল ও মঙ্গলবার শিবগঞ্জের আল-বারাকা চক্ষু হাসপাতালেও অভিযান চালানো হয়।  এরমধ্যে সেফওয়ে হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। আর আল বারাকা চক্ষু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি দু’ সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের আল্টিমেটাম দেওয়া হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে