সিলেটে বিজিবি ও র্যাব অভিযান চালিয়ে সোয়া তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে। বুধবার মহানগরীর সুরমা আবাসিক এলাকার একটি গুদাম থেকে পণ্যগুলো জব্দ করা হয়। বৃহস্পতিবার র্যাব-৯ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টিলাগড় থেকে একটি কাভার্ড ভ্যানকে অনুসরণ করতে থাকে র্যাব ও বিজিবির যৌথ দল। পরে কাভার্ড ভ্যানটি কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি গুদামে ভারতীয় পণ্যগুলো আনলোড করে পালিয়ে যাওয়ার সময় র্যাব ও বিজিবির টহল দল চালককে আটক করেন।
পরে তার দেখানো মতে গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ী ও প্রসাধীন সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ




