ছবি: সিলেট ভিউ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর পৃথক মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৫৭ বোতল দেশীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 


গ্রেফতারকৃত ব্যক্তি- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মৃত মানিক ভৌমিকের ছেলে প্রমোদ ভৌমিক (৫৯)।

 

র‌্যাব জানায়,  র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন চৌমোহন এলাকায় অবস্থানকালে বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট এলাকায় অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ বোতল (২৫ লিটার) CAREW`S(1000 ml) Country Liquor, CAREW`S & CO.(BANGLADESH) LTD. DARSANA দেশীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।

 

অপর আরেকটি অভিযানে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট ইউনিয়নের একটি চা বাগানে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল (৩২ লিটার)  CAREW`S(1000 ml) Country Liquor, CAREW`S & CO.(BANGLADESH) LTD. DARSANA দেশীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সনাক্ত করার জন্য র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সমৃহ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।

 

অন্যদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৩৮৫ পিস ইয়াবা বড়ি এবং ১৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক রাত ১টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মো. ফরিদুল ইসলাম (২৪)। সে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কান্দাপাড়া এলাকার মো. মোস্তাফা মিয়ার ছেলে।

 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক রাত ১টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং মাধবপুর থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর সিলেট-ঢাকা মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালীন কুড়িগ্রামগামী সাগরিকা পরিবহণটি সিগন্যাল দিয়ে থামিয়ে পরিবহণের ভেতরে তল্লাশী করা হয়। এসময় একজন ব্যক্তি গাড়ীর সর্বশেষ পিছনের সিট থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে পরিবহণের মালামাল বক্সে আটককৃত ব্যক্তির রাখা জলপাই রঙের একটি ব্যাগের ভেতর থেকে ১৬ কেজি গাঁজা এবং একটি কালো রঙের পলিথিনের ভেতর রাখা বায়ুরোধক পলি জিপারের মধ্যে থেকে ৩৮৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪