দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এদিকে, বিএনপির লালমনিরহাট ও রংপুর জেলা কমিটিতে ভারপ্রাপ্ত পদে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। উভয় সিদ্ধান্তই তাৎক্ষণিক কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৪




