সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামস্থ ‘শ্রীশ্রী ঠাকুর ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটি’র ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ধাম প্রাঙ্গনে অনুষ্ঠিত কমিটির সাধারণ সভায় অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব’কে সভাপতি, সুব্রত ধর বাপ্পী’কে সাধারণ সম্পাদক ও বিমল দেবনাথ’কে কোষাধ্যক্ষ করে ওই নতুন কমিটি গঠন করা হয়।


শ্রীশ্রী ঠাকুর ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেপাল কুমার দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দেব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্ত পাল, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহŸায়ক সিতেশ গোস্বামী।
সাধারণ সভার প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য দ্বিতীয় অধিবেশনের কার্যত্রম অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রনজিত চন্দ্র ধর রন’র সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব পুনঃরায় সভাপতি ও সুব্রত ধর বাপ্পী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে একাধিক প্রার্থী থাকায় ৭ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির সিদ্ধান্তক্রমে বিমল দেবনাথ’কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়।

নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যথা শীঘ্রই ‘শ্রীশ্রী ঠাকুর ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটি’র পূর্ণ্যাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৫