সিলেট সফররত প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এর সাথে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, এস-১২০৬৮ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের মত বিনিময় হয়।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট সার্কিট হাউজে সংগঠনটির জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শিবলুর নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ সাক্ষাৎ পরবর্তী সহকারী শিক্ষকের ১১তম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন ও জৈষ্ঠ্যতার ভিত্তিতে শতভাগ পদোন্নতির দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
সহকারী শিক্ষক নেতৃবৃন্দ সহকারী শিক্ষকদের নানা বঞ্চনার চিত্র তুলে ধরেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মনোযোগ সহকারে শিক্ষকদের সকল কথা শুনে পরবর্তীতে সেটা নোট আকারে To the point এ আলোচনা করেন। কিছু বিষয়ে মন্ত্রী একাত্বতা প্রকাশ, দ্রুত সমাধান ও কিছু বিষয় মন্ত্রীর এখতিয়ার না হলেও তিনি সেটা আলোচনা করার আশ্বাস দেন।
স্বাক্ষাৎকালে প্রতিমন্ত্রীর একান্ত সচিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এড.এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ উপস্থিত ছিলেন।
শিক্ষক নেতৃবৃন্দের সাথে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কল্যাণ ব্রত বিশ্বাস, জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দিন, জেলার সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুলেখা আক্তার, জেলা সদস্য মোঃ বদরুল ইসলাম, জেলা সহ-কাব-স্কাউট সম্পাদক পাপলু পাল, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শিক্ষক নেতা আব্দুল হক, গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮




