ছবি: ফাইল ছবি।

সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন শহরতলীর খাদিমপাড়াস্থ বিসিক শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজনের প্রাণহানির ঘটনা ঘটে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় আরও একজন গুরুতর আহত হন।

 


নিহত যুবক- শাহরিয়ার হাসান (২৬)। সে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) দাসপাড়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

 

পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন শহরতলীর খাদিমপাড়াস্থ বিসিক শিল্প এলাকার সামনে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী মারা যান এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। এসময় গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে। পরে দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘শাহপরান (রহ.) থানাধীন শহরতলীর বিসিক শিল্প এলাকার সামনে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী মারা যান। লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করা হলেও পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮