ছবি: সংগৃহিত
সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) উপজেলা থানা সদর পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।
এসময় বক্তারা বলেন, সারাদেশে দখলবাজী, টেন্ডারবাজী আর চাঁদাবাজি করছে বিএনপির কিছু লোক। এসব অপকর্মের সাথে বিএনপির ৫ শতাংশ লোক জড়িত থাকলেও দায় নিতে হচ্ছে সবার। বিএনপির হাইকমান্ড কেন এই দুষ্টু লোকদের থামাতে পারছে না? তার মানে কি এই দুষ্টু লোকদের অপকর্মের উপার্জন কি হাইকমান্ড পর্যন্ত পৌছায়? যদি তা না হয় তাহলে এদের অপকর্ম বন্ধ করুন।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/ইকে




