ছবি: সংগৃহিত

সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন  পাটোয়ারীর উপর হামলা হয়েছে। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি নিজে আহত হয়েছেন বলে তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন।

 


শুক্রবার (৩১ জুলাই) জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে সিলেট শহরে ফেরার পথে এ ঘটনা ঘটে।

 

স্ট্যাটাসটি তিনি আপলোড করেছেন রাত পৌণে ১১টার পর। এতে তিনি উল্লেখ করেছেন, হামলায় তার গাড়ির গ্লাস ভেঙে গেছে।

 

এতে তিনিসহ অপর একজনের হাত কেটে রক্তপাত হচ্ছে বলেও উল্লেখ করেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে