সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর প্রেসক্লাবকে জড়িয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং গালাগালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর প্রেসক্লাব।

এ ঘটনায় সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।


শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নিন্দা ও প্রতিবাদ প্রস্তাব গৃহীত হয়।

জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির অফিস সম্পাদক গোলাম সারোয়ার, কার্যকরী কমিটির সদস্য গোবিন্দ দেব, জুয়েল আহমেদ, সদস্য এস এম ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু।

এছাড়াও নিন্দা জানিয়েছেন-  প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, হিফজুর রহমান জিয়া, প্রেসক্লাব সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, রেজোয়ান কোরেশি, মাসুম আহমেদ, ইকবাল হোসাইন, সুমিত রায়, আল আমিন ইসলাম, দুলন মিয়া ও রুম্মান মিয়া।

সভায় বক্তারা বলেন, সৎ ও ন্যায় পরায়ন সাংবাদিক হিসাবে পরিচিত সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু কে অত্যান্ত কুরুচি পূর্ন ভাষায় ব্যাক্তগত আক্রমন  ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ  অশালীন ভাষা ব্যবহার, মানহানিকর বক্তব্য প্রদান এবং পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা, আইন এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

সভায় জানানো হয়, গত শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১২টার দিকে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব বলবল গ্রামের আলাল মিয়ার ছেলে শামীম আহমেদ উদ্দেশ্য প্রনোদিত ভাবে জগন্নাথপুর প্রেসক্লাবকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগাল করেন। একই সঙ্গে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু এবং তাঁর মৃত পিতা-মাতা কে নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমন কি জগন্নাথপুর গ্রামবাসী কে নিয়ে ও অত্যান্ত অশালীন ভাষায় গালাগাল করেন।

এ ঘটনায় জগন্নাথপুর প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীর বিরুধ্বে  প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, সংবাদকর্মীরা সমাজের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। তাদের বিরুদ্ধে অশালীন বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু একজন সাংবাদিকের নয়, পুরো সাংবাদিক সমাজের মর্যাদার ওপর আঘাত। এ ধরনের কুরুচিপূর্ণ ঘটনার হোতাদের বিরুধ্বে সবাইকে সোচ্চার হতে হবে। সভা শেষে সর্বসম্মতিক্রমে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়।

অপরাধী কে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানানো হয় অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর ভাবে অপরাধীর বিরুধ্বে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করবে বলেও জানান তারা।
 


সিলেটভিউ২৪ডটকম/সুনু/এসডি-০১