ছবি: সংগৃহিত

হবিগঞ্জে অপহৃত এক কিশোরীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।


বুধবার (৫ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (৪ আগস্ট) সোয়া ৫টার দিকে শাহপরাণ থানার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোরীটিকে উদ্ধার ও আরাফাতকে গ্রেপ্তার করা হয়।



আরাফাত (২০) মাধবপুর থানার রতনপুর গ্রামের নূর ইসলামের ছেলে।


র‌্যাব জানায়, ভিকটিম কিশোরীটি মাধবপুরের তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। আরাফাত তার অপর একজন সঙ্গীকে নিয়ে প্রায়ই তার বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেন। আরাফাত প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন এবং খারাপ সর্ম্পক স্থাপনের চেষ্টা করতেন। তাদের পরিবারকে বিষয়টি জানালে তারা আশ্বাস দেন, তেমন কিছু হবেনা এবং বিচার হবে। কিন্তু এই আশ্বাস আর বাস্তবায়ন হয়নি। তারা তাকে উত্যক্ত করতেই তাকে।
এ অবস্থায় গত ৪ জুন সকাল ৮টার দিকে ওই কিশোরী প্রাইভেট পড়তে রওয়ানা হয়ে  জজ মিয়া মার্কেটের সামনে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা অজ্ঞাতনামাদের সহযোগীতায় মেয়েটিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।


বিষয়টি জেনে মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে