ছবি: সিলেট ভিউ।
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার একটি বালুর স্তুপ থেকে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও ৪৮-বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায় নি। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সোয়া দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) রাত সোয়া দেড়টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও ৪৮-বিজিবির যৌথ অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ভোলাগঞ্জ উত্তরপাড়া সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার একটি বালুর স্তুপের ভেতর থেকে ৫৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি বলে জানায় র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত সমূহ ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ আশিক/ এহিয়া-০২




