চাঁদপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে তায়েবা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সদর থানাধীন ছায়াবাণী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত তায়েবা আক্তার চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে তাজুল ইসলাম ও আমেনা বেগম দম্পতির মেয়ে।
 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছায়াবাণী রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় তায়েবা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
 

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে আমরা নিহতের পরিচয়সংবলিত একটি পরিচয়পত্র উদ্ধার করেছি। আইডি কার্ডের তথ্যানুযায়ী নিহত মেয়েটি বিষ্ণুদী ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার নাম তায়েবা আক্তার। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি স্বজনদের জানানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০