হবিগঞ্জের লাখাই থেকে ৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার বুল্লা বাঁশ বাজার এলাকায় চেকপোস্ট বসিযে  ২০ কেজি গাঁজাসহ একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়।


আটককৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার মৃত উছন আলীর ছেলে শাকিল মিয়া (২৩ ও ইউনুস মিয়ার ছেলে সাব্বির মিয়া (২০)। অভিযানে আটক হওয়া অন্যজন- কিশোরগঞ্জের তারাইলের মৃত মন্তু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৮)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, র‌্যাবের চেকপোস্ট দেখে সিএনজি চালিত অটোরিকশায় গাঁজা রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিন ব্যবসায়ী। পরে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে লাখাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ওই কর্মকর্তা। জব্দকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/আসিক/এসডি-২৬