ছবি: সংগৃহিত

প্যারোলে সাড়ে ১১ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. শাহাদাৎ নবী খোকা (৩৫)।

 


সোমবার (১৭ আগস্ট) দুপুরে জানাজা শেষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দলটির সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহাদাৎ নবী খোকাকে আবারও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

 

এর আগে ভোর ৪টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। পরে বাদ জোহর উপজেলার চন্দনাইশ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে তার বাবা নুর নবী সওদাগরের জানাজায় অংশ নেন তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক /কে-০৭