একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় ৪ নবজাতকদের।
ওই প্রসূতির নাম তিশা খাতুন। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। তিশা রাজশাহীর সিপাইপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম নয়ন ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৮ আগস্ট) নবজাতকদের স্ক্যানু ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, সাধারণত নির্ধারিত সময়ের অনেক আগে জন্ম নিলে বাচ্চাদের ফুসফুস কাজ করে না। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তবে এখনো বাচ্চাগুলো টিকে আছে। মুখে কোনো খাবার দেওয়া হয়নি; সিরাপের মাধ্যমেই যাচ্ছে।
নবজাতকদের বাবা নয়ন জানান, আল্লাহ আমাকে একসঙ্গে দুটি করে ছেলে ও মেয়ে দিয়েছেন। তারা যাতে সুস্থ থাকে, এটাই দোয়া করি। বড় হয়ে তারা যেন ভালো মানুষ হয়।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ আশিক ০৪




