সিলেটের বালাগঞ্জে হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। 

 


বালাগঞ্জের গোরাপুর হাওর, বড়ভাগা নদী ও সংলগ্ন প্লাবনভূমিতে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি চোঙা জাল, ২৫,০০০ মিটার কারেন্ট জাল ও ৩০টি চায়না রিং জাল জব্দ করা হয়। একজনকে জরিমানা করা হয় ৫ হাজার টাকা।

 

উপজেলা প্রশাসন জানায়, হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০২