হবিগঞ্জের বাহুবল থেকে এক যুবতীসহ ৪ জনকে ধরল র্যাব-৯। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা। র্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বান্দরবানের আলীকদম থানার মৃত রবি শীলের ছেলে রাজীব শীল (৩৯), হবিগঞ্জের চুনারুঘাট থানার মো. শফিক মিয়ার ছেলে উসমান গনি (৩৫) ও কবির মিয়ার মেয়ে ফারজানা আক্তার (২৬), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পরেশ বাকতির ছেলে সঞ্জু বাকতি (২৮)।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের মিরপুরে চেকপোস্ট বসানো হয়। এ সময় শাহপরাণ পরিবহন নামের একটি যানবাহনে করে গাঁজা বহন করছিল আটককৃতরা। এরপর র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃতদের ও জব্দকৃত আলামত বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০৫




