সিলেটের বিয়ানীবাজার থেকে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিয়ানীবাজার থানা পুলিশের এই অভিযানে আটককৃত ব্যক্তির কাছে ৩ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে।
আটক ব্যক্তি জকিগঞ্জ উপজেলার লোহার মহল এলাকার মৃত ইরাব আলীর ছেলে জাহেদ আহমদ (৩৪)।
পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ রোডের চারখাই ইউনিয়ন অফিসের সামনে চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জকিগঞ্জ হতে সিলেট গামী একটি যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৭১৩) তল্লাশিকালে আটককৃত জাহেদের কাছে ইয়াবা বড়ি পায় পুলিশ। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০১




