সিলেটের গোলাপগঞ্জে এডুকেশন এভোব অল এর অর্থায়নে এবং ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন'স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদের মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আরিফ, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ম্যানেজার জেরিন তাসনিন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. মাজহারুল হক, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফরিদুজ্জামান সোহাগ, প্রোগ্রাম অর্গানাইজার মো. নাঈম মিয়া, মো. কামরুল ইসলাম অনয়, এসোসিয়েট অফিসার ওমর ফারুক।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রকল্পের উদ্যোক্তা ও ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/ হারিছ / আশিক-০৫




