সিলেটের কোম্পানীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে পাড়ুয়া ইউনিট কার্যালয়ে ৬টি পরিবারের মাঝে এসব বকনা গরু বিতরণ করা হয়।

 


বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'এওয়ার্ড' (এসোসিয়েশন অব ওয়াকার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট) এর বাস্তবায়নে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ।

 

সাবেক মেম্বার আব্দুল জলিলের সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদের উপ-সহকারি কর্মকর্তা ছাদেকুর রহমান, এওয়ার্ডের ‌প্রোগ্রাম কো-অ‌র্ডিনেটর ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, প্রোগ্রাম অর্গেনাইজার খোকন সরকার, সমিরন সরকার, সহকারি হিসাব রক্ষক সুবল চন্দ্র পাল, অফিস সহকারি আব্দুল কুদ্দুস প্রমুখ।  

 

উপকারভোগীদের উন্নয়নে সহযোগিতা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসার আশ্বাস প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বকনা গরু লালন-পালনের মাধ্যমে উপকারভোগীরা ভবিষ্যতে নিজেদের আয় বাড়াতে সক্ষম হবেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ জলিল / আশিক-০৯