জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, মানবতার কল্যাণে ‘সিডস অফ সাদাকাহ’ বাংলাদেশে অনন্য ভূমিকা পালন করছে। অসহায় ও দুস্থ পরিবারগুলোর জন্য আশ্রয় ও সম্ভাবনার নতুন এক দ্বার উন্মোচন করেছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানেরগাঁও ও মান্দারবাজ গ্রামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ‘সিডস অফ সাদাকাহ’র শেল্টার প্রজেক্টের ৫০৩, ৫০৫ ও ৪৮৩ নম্বরের ৩টি ঘরের চাবি ৩টি অসহায় ও গৃহহীন পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দিন, সমাজসেবী জুয়েল আহমেদ, আব্দুল খালিক, মোক্তার হোসাইন, মাওলনা মোসাহিদ আলী, মোজাহিদ আলী, আতাউল মুগনি, হাসান আলী।
এ সময় সিডস অব সাদাকাহ’র প্রকল্প সুপারভাইজার হাবিবুর রহমান আবিদ’সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১১




