সিলেটের জৈন্তাপুরে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি আলোকিত, মানবিক ও উন্নত সমাজ গঠনের প্রধান হাতিয়ার। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
 

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং সমগ্র জৈন্তাপুরবাসীর জন্য গৌরবের। কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ ও সহযোগিতা করা সমাজের সকলের দায়িত্ব। শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।
 


২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে  জিপিএ ৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহবায়ক আব্দুল হালিম'র সভাপতিত্বে ও সদস্য হাফিজ রফিকুল ইসলাম রায়হান'র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলার নির্বাহী অফিসার সুনন্দা রায়।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, নটরডে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোজ কুমার সেন, অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব ক্লেমেন্ট চিশিম বর্ষা, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুক মিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম, সুবীর চক্রবর্তী, মাসুক আহমদ, খন্দকার জয়নাল আবেদিন, মাওলানা আব্দুস সালাম, বিলালুর রহমান, আমিনুল হক, সজিব আহমদ, অলিউর রহমান গুলশান, মোঃ আব্দুল্লাহ, অভিভাবক কামাল হোসেন, হাবিবুর রহমান, সাংবাদিক মুক্তাদির আল সেলিম প্রমুখ।
 

পরে অতিথিবৃন্দ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩