সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে চুরি হওয়া একটি ট্রাক্টর গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

 


আটককৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বনতেরাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রমজান আলী (৩৫) এবং লামারগ্রাম গ্রামের মৃত ইছরব আলীর ছেলে খালেদ আহমদ (২২)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বনতেরাপুর গ্রামের জাকির হোসেনের বাড়ির সামনে থেকে একটি ট্রাক্টর চুরি হয়। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়েরের পর চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের আটকে অভিযান শুরু করে পুলিশ। দুইজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জের কায়স্থগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ট্রাক্টর উদ্ধার করা হয়।

 

আটক দুইজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/কয়েছ/আশিক/০৯