সিলেটের জকিগঞ্জ থেকে ২ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের দক্ষিণ  বিপক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 


আটককৃতরা দক্ষিণ বিপক এলাকার মৃত. আব্দুল আজিজের ছেলে সবুর মিয়া (৩৩) ও  মৃত. ফরিদ উদ্দিন কালার ছেলে মো. রুবেল মিয়া (২৮)। 

 

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে দক্ষিণ বিপক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি। এসময় ৭০০ পিস ইয়াবা বড়িসহসহ ২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

 

জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া বিভাগ জানায়, এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক/০৮