সিলেটের গোলাপগঞ্জে দুইজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 


আটককৃতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ থানার শৈলেন্দ্র কুমার দাশের ছেলে সুমন কান্তি দাশ (৩০) ও নবীগঞ্জ থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে  আব্দুল বাছিত (৩০)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ আগস্ট) রাতে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে ৩শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/হারিস/আশিক/০৮