ছবি: সংগৃহিত

গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের শিলঘাট পশ্চিম নোয়াবাড়ির বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক হারুনুর রশীদের (হারুন মাস্টার) দাফন সম্পন্ন হয়েছে।

 


শনিবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলার শিলঘাট ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

 

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, রনকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়ছাল আহমদ, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি  ময়নুল হক, মাস্টার রশিদ আহমদ, আমিন উদ্দিন, আজিজ খান, মিফতা উদ্দিন, জয়নাল আবেদীন, ব্যাংকার রুহেল আহমদ, মাসুদ আহমদ, ব্যবসায়ী উসমান আহমদ, রাসেল আহমদসহ সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

 

হারুনুর রশীদ (হারুন মাস্টার) জীবদ্দশায় শিলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দাম্পত্য জীবনে তিনি ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

 

এর আগে তিনি শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০২