ছবি: সংগৃহিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে।

 


অভিযোগটির বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন বিশ্বনাথের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জাহিদ বিন কাশেম।

 

রবিবার (৩০ আগস্ট) তদন্তের নির্দেশ প্রদান করা হয়।

 

সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট মো. সিদ্দিকুর রহমান (মানিক) ও অন্যান্যদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়।

 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ে বিধি বহির্ভূত ও অগণতান্ত্রিক উপায়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি অবিলম্বে বাতিল করে সঠিক নিয়মে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি বৈধ ও গ্রহণযোগ্য পরিচালনা কমিটি গঠনের জন্য এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষে দাবি জানানো হয়।

 

প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন। তিনি যুক্ত ৩ ফর্দের অভিযোগপত্রসহ বিষয়টি সরজমিনে তদন্ত করে দ্রুত প্রতিবেদন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

অনুলিপি সূত্রে জানা গেছে, বিষয়টি ইতোমধ্যে সিলেটের জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার এবং এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবগতির জন্য পাঠানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০১