মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ফেঞ্চুগঞ্জ মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস হাই স্কুল এন্ড কলেজে এই সংবর্ধনা প্রদান করা হয়।
.gif)
অনুষ্ঠানে মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রভাষক বনানী পাল নীপা এবং সহকারী শিক্ষক ঝুমা রাণী দেবের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী।
প্রধান অতিথির বক্তব্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন তাদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। তবে শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে জীবনের মূল ভিত্তি হিসেবে ধারণ করতে হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা অনেক বেশি। তাই শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, বিজ্ঞান ও আধুনিক জ্ঞানচর্চায় নিজেদের দক্ষ করে তুলতে হবে। জীবনে সফল হতে হলে সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজ যারা সংবর্ধনা পাচ্ছে, তাদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
লিয়াকত শাহ ফরিদী আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে নয়; শিক্ষার্থীদের আদর্শ, শৃঙ্খলাবোধ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, একাডেমি সুপারভাইজার সীমা সরকার।
বক্তব্য রাখেন- শিক্ষক অজন্তা রায়, বিদ্যুৎ রঞ্জন দে, প্রভাষক মোহাম্মদ মাসুক মিয়া, সহকারী প্রধান শিক্ষক খায়রুল হাসান, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী পূজা রানী দাস, ১০ ম শ্রেণির শিক্ষার্থী আফসানা তানজুম মাহা।
কোরআন তেলাওয়াত করেন – ৯ম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা তাবাসসুম চৌধুরী আরিফা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭




