জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বালাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ থানার কর্মকর্তা মোহাম্মদ আবদুল লতিফ তরফদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রকিব ভূইয়া, মুজিবুর রহমান, পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সেক্রেটারিসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপেজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সংগীত পরিবেশন করে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “নজরুলের চেতনা ও সৃষ্টিশীলতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বাড়াতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এতে তাদের মেধা ও মনন বিকশিত হওয়ার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে।”
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




