ছবি: সংগৃহিত
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নানান আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় পরমেশ্বর ভগবান শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করা হয়েছে। অশুভ শক্তির দমন ও ধর্মস্থাপনের প্রার্থনা এবং নিজেদের মনবাসনা পূরণের আশায় সারা বিশ্বের সনাতন ধর্মালম্বীরা নানান আয়োজনের মধ্যে দিয়ে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের ওই অষ্টমী তিথি বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন।
পরমেশ্বর ভগবান শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন উপলক্ষ্যে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্বনাথ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ‘নগর পরিক্রমা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে নগর পরিক্রমা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুরাণ বাজার এলাকাস্থ শ্রীশ্রী শনি মন্দিরে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে ‘নগর পরিক্রমা’র উদ্বোধন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃর্তনীয়া’র সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্ত্তী।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন দেব’র পরিচালনায় অনুষ্ঠিত নগর পরিক্রমা পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দে।
অনুষ্ঠানের আলোচনা সভা ও নগর পরিক্রমায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বর্তমান সাংগঠনিক সম্পাদক প্রনবীর পাল নিলু, সহ সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, বর্তমান সাংগঠনিক সম্পাদক সুমন দেব, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি বিজয় দে, জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি রমা কান্ত দে, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অজিত দেব, শ্রীশ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সংঘ সাধারণ সম্পাদক কনক রঞ্জন দেব টিটু, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় দেব, সহ সভাপতি বিজয় দেব, যুগ্ম সম্পাদক মিল্টন দাশ, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক অমিত দেব, সদস্য সচিব সম্পাদক রাসেন্দ্র দাস প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/ইকে-০৯




