নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর ছোট ভাই কানাডা প্রবাসী জুন্নুন হোসেন চৌধুরী গত ০৫ আগস্ট কানাডায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে ও এনইইউবি পরিবার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন- প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত কষ্টের। নর্থ ইস্ট ইউনিভার্সিটি পরিবার একজন স্বজনকে হারালো। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
শোকবার্তায়, এনইইউবি’র সম্মানিত ট্রাস্টিবৃন্দ, শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী বড়বাড়ি নিবাসী মরহুম হোসাইন আহমদ চৌধুরীর পুত্র জুন্নুন হোসেন চৌধুরী দীর্ঘদিন যাবত কানাডায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, ভাই-বোন, অসখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১




