প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল আজ আরও বেশি ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী এমনটাই মন্তব্য করেছেন সিলেট ওয়াসা’র চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

 



সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত একাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।

 

 

তিনি লিখেন, ‘সিলেট বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজ আরো বেশি ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী। এখানে কোনো বলয়ভিত্তিক রাজনীতির অস্তিত্ব নেই। দলের জেলা ও মহানগরের নেতৃত্বে সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পরিচালিত হচ্ছে।’

 

 

অথচ কিছু সংবাদ মাধ্যম সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া বলয় ভিত্তিক বিভাজনের অপপ্রচার চালিয়ে দলের নেতা-কর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। বাস্তবতা একটাই-সিলেট বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে আজ আরো ঐক্যবদ্ধ। অপপ্রচারে কান নয়, ঐক্যে আস্থা। বিভাজন নয়, সংগঠনই আমাদের শক্তি। জনগণের কল্যাণে উন্নয়ন ও রাষ্ট্রগঠনের লক্ষ্যে আমরা আরো দৃঢ়, আরো ঐক্যবদ্ধ।'

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৬