ছবি: এআই।

সিলেট মহানরীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে মহানগর পুলিশ। এরই ধারাবাহিকতায় সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক আইন অমান্য করায় ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


শুক্রবার (১১ সেপ্টেম্বর) পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

মহানগর পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারযোগ্য ব্যক্তিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১৪ পিস ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

অন্যদিকে, মহানগরীর সড়কে ট্রাফিক আইন ও শৃঙ্খলা নিশ্চিত করতে এসএমপির ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এই সময় ট্রাফিক আইন অমান্য করায় সর্বমোট ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৭৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১১৩টি যানবাহন আটক করা হয়েছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। এছাড়া মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ মআস-০১/ এহিয়া-০২